সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ
২১/৮. অধ্যায়ঃ
সালাতের মধ্যে কংকর সরানো।
সহিহ বুখারী
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ حَدَّثَنِي مُعَيْقِيبٌ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ فِي الرَّجُلِ يُسَوِّي التُّرَابَ حَيْثُ يَسْجُدُ قَالَ " إِنْ كُنْتَ فَاعِلاً فَوَاحِدَةً ".
বর্ণনাকারী মু’আইকিব (রাঃ)
নবী (ﷺ) সে ব্যক্তি সম্পর্কে বলেছেন, যে সিজদার স্থান হতে মাটি সমান করে। যদি তোমার একান্তই করতে হয়, তবে একবার।