সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ

২১/২. অধ্যায়ঃ

সালাতে কথা বলা নিষিদ্ধ হওয়া।

সহিহ বুখারী

حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نُسَلِّمُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ فِي الصَّلاَةِ فَيَرُدُّ عَلَيْنَا، فَلَمَّا رَجَعْنَا مِنْ عِنْدِ النَّجَاشِيِّ سَلَّمْنَا عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْنَا وَقَالَ ‏ "‏ إِنَّ فِي الصَّلاَةِ شُغْلاً ‏"‏‏.‏

বর্ণনাকারী ‘আবদুল্লাহ্‌‌ ইব্‌নু মাস‘ঊদ (রাঃ)

আমরা নবী (ﷺ)-কে তাঁর সালাতরত অবস্থায় সালাম করতাম; তিনি আমাদের সালামের জবাব দিতেন। পরে যখন আমরা নাজাশির নিকট হতে ফিরে এলাম, তখন তাঁকে (সালাতে) সালাম করলে তিনি আমাদের সালামের জবাব দিলেন না এবং পরে ইরশাদ করলেন: সালাতে আছে নিমগ্নতা।আবদুল্লাহ (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে অনুরূপ হাদিস বর্ণিত আছে।

(১২১৬, ৩৮৭৫) (আধুনিক প্রকাশনীঃ ১১২১,ইসলামী ফাউন্ডেশনঃ ১১২৫) (মুসলিম ৫/৭, হাঃ ৫৩৮, আহমাদ ৩৫৬৩) (ই.ফা. ১১২৬)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18