তাহাজ্জুদ
১৯/২৫. অধ্যায়ঃ
নফল সালাত দুই দুই রাকাত করে আদায় করা।
قَالَ مُحَمَّدٌ وَيُذْكَرُ ذَلِكَ عَنْ عَمَّارٍ وَأَبِي ذَرٍّ وَأَنَسٍ وَجَابِرِ بْنِ زَيْدٍ وَعِكْرِمَةَ وَالزُّهْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَقَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ مَا أَدْرَكْتُ فُقَهَاءَ أَرْضِنَا إِلَّا يُسَلِّمُونَ فِي كُلِّ اثْنَتَيْنِ مِنَ النَّهَارِমুহাম্মাদ ইমাম বুখারী (রহ.) বলেন, বিষয়টি ‘আম্মার আবূ যার, আনাস, জাবির ইবন যায়দ (রা.) এবং ‘ইকরিমা ও যুহরী (রহ.) হতেও উল্লিখিত হয়েছে। ইয়াহইয়া ইবন সা‘ঈদ আনসারী (রহ.) বলেছেন, আমাদের শহরের (মদীনার) ফকীহগণকে দিনের সালাতে প্রতি দু’রাক‘আত শেষে সালাম ফিরাতে দেখেছি।"
সহিহ বুখারী
عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍقَالَ صَلَّى لَنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ.
বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)
আল্লাহর রাসূল (ﷺ) আমাদের নিয়ে দুই রাকাত সালাত আদায় করলেন, তারপর চলে গেলেন।
(৩৮০) (আধুনিক প্রকাশনীঃ ১০৯০,ইসলামী ফাউন্ডেশনঃ ১০৯৫)