তাহাজ্জুদ
১৯/২২. অধ্যায়ঃ
দুই রাকাত ফজরের (সুন্নাত) অব্যাহতভাবে আদায় করা।
সহিহ বুখারী
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدٌ ـ هُوَ ابْنُ أَبِي أَيُّوبَ ـ قَالَ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الْعِشَاءَ ثُمَّ صَلَّى ثَمَانَ رَكَعَاتٍ وَرَكْعَتَيْنِ جَالِسًا وَرَكْعَتَيْنِ بَيْنَ النِّدَاءَيْنِ، وَلَمْ يَكُنْ يَدَعُهُمَا أَبَدًا.
বর্ণনাকারী ‘আয়িশা (রাঃ)
নবী (ﷺ) ইশার সালাত আদায় করলেন, অতঃপর আট রাকাত সালাত আদায় করেন এবং দুই রাকাত আদায় করেন বসে। আর দুই রাকাত সালাত আদায় করেন আজান ও ইকামতের মাঝে। এ দুই রাকাত তিনি কখনো পরিত্যাগ করতেন না।