তাহাজ্জুদ

১৯/১০. অধ্যায়ঃ

নবী (ﷺ)-এর সালাত কিরূপ ছিল এবং রাতে তিনি কত রাকাত সালাত আদায় করতেন?

সহিহ বুখারী

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ إِنَّ رَجُلاً قَالَ يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ صَلاَةُ اللَّيْلِ قَالَ ‏ "‏ مَثْنَى مَثْنَى، فَإِذَا خِفْتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ ‏"‏‏.‏

বর্ণনাকারী ‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর (রাঃ)

একজন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! রাতের বেলা সালাতের পদ্ধতি কি? তিনি বললেনঃ দুই দুই রাকাত করে। আর ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করলে এক রাকাত মিলিয়ে বিতর করে নিবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18