সালাতে কসর করা

১৮/৪. অধ্যায়ঃ

কত দিনের সফরে সালাত কসর করবে।

وَسَمَّى النَّبِيُّ ﷺ يَوْمًا وَلَيْلَةً سَفَرًا وَكَانَ ابْنُ عُمَرَ وَابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ يَقْصُرَانِ وَيُفْطِرَانِ فِي أَرْبَعَةِ بُرُدٍ وَهِيَ سِتَّةَ عَشَرَ فَرْسَخًا.এক দিন ও এক রাতের সফরকে নবী (ﷺ) সফর বলে উল্লেখ করেছেন। ইবন ‘উমার ও ইবন ‘আব্বাস (রা.) চার ‘বুরুদ’ অর্থাৎ ষোল ফারসাখ দূরত্বে কসর করতেন এবং সওম পালন করতেন না।"

সহিহ বুখারী

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ قُلْتُ لأَبِي أُسَامَةَ حَدَّثَكُمْ عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ تُسَافِرِ الْمَرْأَةُ ثَلاَثَةَ أَيَّامٍ إِلاَّ مَعَ ذِي مَحْرَمٍ ‏"‏‏.‏

বর্ণনাকারী ইব্‌নু ‘উমর (রাঃ)

নবী (ﷺ) বলেছেন: কোন নারীই যেন মাহরামকে [২] সঙ্গে না নিয়ে তিন দিনের সফর না করে।

[২] ইসলামের দৃষ্টিতে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম এমন পুরুষ ব্যক্তি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18