কুরআন তিলাওয়াতের সিজদা
১৭/৩. অধ্যায়ঃ
সূরা সোয়াদের সিজদা।
সহিহ বুখারী
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَأَبُو النُّعْمَانِ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ {ص} لَيْسَ مِنْ عَزَائِمِ السُّجُودِ، وَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْجُدُ فِيهَا.
বর্ণনাকারী ইব্নু ‘আব্বাস (রাঃ)
সূরা সাদ এর সিজদা অত্যাবশ্যক সিজদাসমূহের মধ্যে গণ্য নয়। তবে নবী (ﷺ)-কে আমি তিলাওয়াতের পর সিজদা করতে দেখেছি।