সূর্যগ্রহণ
১৬/১৫. অধ্যায়ঃ
সূর্যগ্রহণের সময় দোয়া।
সহিহ বুখারী
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا زَائِدَةُ، قَالَ حَدَّثَنَا زِيَادُ بْنُ عِلاَقَةَ، قَالَ سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، يَقُولُ انْكَسَفَتِ الشَّمْسُ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ، فَقَالَ النَّاسُ انْكَسَفَتْ لِمَوْتِ إِبْرَاهِيمَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَادْعُوا اللَّهَ وَصَلُّوا حَتَّى يَنْجَلِيَ ".
বর্ণনাকারী মুগীরা ইব্নু শু’বাহ (রাঃ)
নবী (ﷺ)-এর পুত্র ইব্রাহিম (রাঃ) যেদিন ইন্তেকাল করেন, সেদিন সূর্যগ্রহণ হয়েছিল। লোকেরা বলল, ইব্রাহিম (রাঃ)-এর মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছে। আল্লাহর রসূল (ﷺ) তখন বললেনঃ নিশ্চয়ই সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুইটি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে এ দুটির গ্রহণ হয় না। কাজেই যখন তোমরা এদের গ্রহণ হতে দেখবে, তখন তাদের গ্রহণ মুক্ত হওয়া পর্যন্ত আল্লাহর নিকট দোয়া করবে এবং সালাত আদায় করতে থাকবে।