বৃষ্টির জন্য দোয়া

১৫/২৩. অধ্যায়ঃ

বৃষ্টিপাতের সময় কী বলতে হয়।

وَقَالَ ابْنُ عَبَّاسٍ ﴿كَصَيِّبٍ﴾ الْمَطَرُ وَقَالَ غَيْرُهُ صَابَ وَأَصَابَ يَصُوبُ.ইবন ‘আব্বাস (রা.) হতে বর্ণিত। কুরআনের আয়াত كَصَيِّبٍ অর্থ বৃষ্টি (সূরা আল-বাকারা ১৯)। অন্যরা বলেছেন كَصَيِّبٍ শব্দটি صَابَ وَأَصَابَ يَصُوبُ এর মূল ধাতু হতে উৎপন্ন।"

সহিহ বুখারী

حَدَّثَنَا مُحَمَّدٌ ـ هُوَ ابْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ الْمَرْوَزِيُّ ـ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ ‏ "‏ صَيِّبًا نَافِعًا ‏"‏‏.‏ تَابَعَهُ الْقَاسِمُ بْنُ يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ‏.‏ وَرَوَاهُ الأَوْزَاعِيُّ وَعُقَيْلٌ عَنْ نَافِعٍ‏.‏

বর্ণনাকারী ‘আয়িশা (রাঃ)

আল্লাহর রসূল (ﷺ) বৃষ্টি দেখলে বলতেন, “হে আল্লাহ! মুষলধারায় কল্যাণকর বৃষ্টি দাও।” কাসিম ইবন ইয়াহিয়া (রহঃ) উবাইদুল্লাহর সূত্রে তার বর্ণনায় আব্দুল্লাহ (রহঃ)-এর অনুসরণ করেছেন এবং উকাইল ও আওযায়ী (রহঃ) নাফি (রহঃ) হতে তা বর্ণনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18