বৃষ্টির জন্য দোয়া
১৫/১১. অধ্যায়ঃ
বলা হয়েছে, জুমার দিবসে বৃষ্টির জন্য দোয়া করার সময় নবী (ﷺ) তাঁর চাদর উল্টাননি।
সহিহ বুখারী
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بِشْرٍ، قَالَ حَدَّثَنَا مُعَافَى بْنُ عِمْرَانَ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، شَكَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم هَلاَكَ الْمَالِ وَجَهْدَ الْعِيَالِ، فَدَعَا اللَّهَ يَسْتَسْقِي، وَلَمْ يَذْكُرْ أَنَّهُ حَوَّلَ رِدَاءَهُ وَلاَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ.
বর্ণনাকারী আনাস ইব্নু মালিক (রাঃ)
এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট সম্পদ বিনষ্ট হবার এবং পরিবার-পরিজনের দুঃখ কষ্টের অভিযোগ জানান। তখন তিনি আল্লাহর নিকট বৃষ্টির জন্য দোয়া করলেন। বর্ণনাকারী এ কথা বলেননি, তিনি (আল্লাহর রসূল (ﷺ)) তাঁর চাদর উল্টিয়ে ছিলেন এবং এও বলেননি তিনি কেবলামুখী হয়েছিলেন।