বিতর
১৪/৬. অধ্যায়ঃ
সফর অবস্থায় বিতর।
সহিহ বুখারী
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي السَّفَرِ عَلَى رَاحِلَتِهِ، حَيْثُ تَوَجَّهَتْ بِهِ، يُومِئُ إِيمَاءً، صَلاَةَ اللَّيْلِ إِلاَّ الْفَرَائِضَ، وَيُوتِرُ عَلَى رَاحِلَتِهِ.
বর্ণনাকারী ইব্নু ‘উমর (রাঃ)
নবী (ﷺ) সফরে ফরজ সালাত ব্যতীত তাঁর সাওয়ারী হতেই ইঙ্গিতে রাতের সালাত আদায় করতেন, সাওয়ারী যে দিকেই ফিরুক না কেন। আর তিনি বাহনের উপরেই বিতর আদায় করতেন।