মক্কা ও মদীনার মসজিদে সালাতের মর্যাদা
২০/১. অধ্যায়ঃ
মক্কা ও মদীনার মসজিদে সালাতের মর্যাদা।
সহিহ বুখারী
হাদিস নং ১১৮৮
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ ـ رضى الله عنه ـ أَرْبَعًا قَالَ سَمِعْتُ مِنَ النَّبِيِّ، صلى الله عليه وسلم وَكَانَ غَزَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثِنْتَىْ عَشْرَةَ غَزْوَةً ح.
বর্ণনাকারী কায‘আ (রহঃ)
আমি আবু সাঈদ খুদরী (রাঃ)-কে চারটি (বিষয়) বলতে শুনেছি। আমি নবী (ﷺ) হতে শুনেছি। আবু সাঈদ খুদরী (রাঃ) নবী (ﷺ)-এর সঙ্গে বারোটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
সহিহ বুখারী
হাদিস নং ১১৮৯
حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ الْمَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِ الرَّسُولِ صلى الله عليه وسلم وَمَسْجِدِ الأَقْصَى ".
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
তিনি নবী (ﷺ) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মসজিদুল হারাম, মসজিদুর রসূল এবং মসজিদুল আকসা (বাইতুল মাকদিস) তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে (সালাতের) উদ্দেশ্যে হাওদা বাঁধা যাবে না (অর্থাৎ সফর করা যাবে না)।
সহিহ বুখারী
হাদিস নং ১১৯০
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ ".
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ মসজিদুল হারাম ব্যতীত আমার এ মসজিদে সালাত আদায় করা অপরাপর মসজিদে এক হাজার সালাতের চেয়ে উত্তম।
২০/২. অধ্যায়ঃ
কুবা মসজিদ।
সহিহ বুখারী
হাদিস নং ১১৯১
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ـ هُوَ الدَّوْرَقِيُّ ـ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ لاَ يُصَلِّي مِنَ الضُّحَى إِلاَّ فِي يَوْمَيْنِ يَوْمَ يَقْدَمُ بِمَكَّةَ، فَإِنَّهُ كَانَ يَقْدَمُهَا ضُحًى، فَيَطُوفُ بِالْبَيْتِ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ خَلْفَ الْمَقَامِ، وَيَوْمَ يَأْتِي مَسْجِدَ قُبَاءٍ، فَإِنَّهُ كَانَ يَأْتِيهِ كُلَّ سَبْتٍ، فَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَرِهَ أَنْ يَخْرُجَ مِنْهُ حَتَّى يُصَلِّيَ فِيهِ. قَالَ وَكَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَزُورُهُ رَاكِبًا وَمَاشِيًا.
বর্ণনাকারী নাফি‘ (রহঃ)
ইবনু উমর (রাঃ) দুই দিন ছাড়া অন্য সময়ে চাশতের সালাত আদায় করতেন না, যেদিন তিনি মক্কায় আগমন করতেন। তাঁর অভ্যাস ছিল যে, তিনি চাশতের সময় মক্কায় আগমন করতেন। তিনি বাইতুল্লাহ তাওয়াফ করার পর মাকামে ইবরাহিমের পিছনে দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করতেন। আর যেদিন তিনি কুবা মসজিদে গমন করতেন। তিনি প্রতি শনিবার সেখানে গমন করতেন এবং সেখানে সালাত আদায় না করে বেরিয়ে আসা অপছন্দ করতেন। নাফি (রহঃ) বলেন, তিনি (ইবনু উমর (রাঃ)) হাদিস বর্ণনা করতেন যে, আল্লাহর রাসূল (ﷺ) কুবা মসজিদ জিয়ারত করতেন- কখনো সওয়ারীতে, কখনো পদব্রজে।
সহিহ বুখারী
হাদিস নং ১১৯২
قَالَ وَكَانَ يَقُولُ إِنَّمَا أَصْنَعُ كَمَا رَأَيْتُ أَصْحَابِي يَصْنَعُونَ، وَلاَ أَمْنَعُ أَحَدًا أَنْ يُصَلِّيَ فِي أَىِّ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ، غَيْرَ أَنْ لاَ تَتَحَرَّوْا طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا.
বর্ণনাকারী নাফি‘ (রহঃ)
তিনি [ইবন উমর (রাঃ)] তাঁকে আরো বলতেন, আমি আমার সাহাবীদেরকে যেমন করতে দেখেছি তেমন করব। আর কাউকে আমি দিন রাতের কোন সময়ই সালাত আদায় করতে বাধা দিই না, তবে তাঁরা যেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় (সালাতের) ইচ্ছা না করে।
২০/৩. অধ্যায়ঃ
প্রতি শনিবার যিনি কুবা মসজিদে আগমন করেন।
সহিহ বুখারী
হাদিস নং ১১৯৩
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْتِي مَسْجِدَ قُبَاءٍ كُلَّ سَبْتٍ مَاشِيًا وَرَاكِبًا. وَكَانَ عَبْدُ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَفْعَلُهُ.
বর্ণনাকারী ইব্নু ‘উমর (রাঃ)
নবী (ﷺ) প্রতি শনিবার কুবা মসজিদে আসতেন, কখনো পদব্রজে, কখনো সাওয়ারিতে। আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-ও ঐরূপ করতেন।
২০/৪. অধ্যায়ঃ
পদব্রজে কিংবা সওয়ারীতে করে কুবা মসজিদে আগমন করা।
সহিহ বুখারী
হাদিস নং ১১৯৪
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْتِي قُبَاءً رَاكِبًا وَمَاشِيًا. زَادَ ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ فَيُصَلِّي فِيهِ رَكْعَتَيْنِ.
বর্ণনাকারী ইব্নু ‘উমর (রাঃ)
নবী (ﷺ) আরোহণ করে কিংবা পায়ে হেঁটে কুবা মসজিদে আসতেন। ইবনু নুমাইর (রহঃ) নাফি (রহঃ) হতে অতিরিক্ত বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) সেখানে দুই রাকাত সালাত আদায় করতেন।
২০/৫. অধ্যায়ঃ
কবর ও (মসজিদে নববীর) মিম্বরের মধ্যবর্তী স্থানের ফজিলত।
সহিহ বুখারী
হাদিস নং ১১৯৫
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الْمَازِنِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ ".
বর্ণনাকারী ‘আবদুল্লাহ্ ইব্নু যায়দ-মাযিনী (রাঃ)
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ আমার ঘর ও মিম্বর-এর মধ্যবর্তী স্থানটুকু জান্নাতের বাগানগুলোর একটি বাগান।
সহিহ বুখারী
হাদিস নং ১১৯৬
حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ، وَمِنْبَرِي عَلَى حَوْضِي ".
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানগুলোর একটি বাগান আর আমার মিম্বর অবস্থিত আমার হাউজ (কাউসার)-এর উপর।
২০/৬. অধ্যায়ঃ
বায়তুল মাকদিসের মসজিদ।
সহিহ বুখারী
হাদিস নং ১১৯৭
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، سَمِعْتُ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ يُحَدِّثُ بِأَرْبَعٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَعْجَبْنَنِي وَآنَقْنَنِي قَالَ " لاَ تُسَافِرِ الْمَرْأَةُ يَوْمَيْنِ إِلاَّ مَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ. وَلاَ صَوْمَ فِي يَوْمَيْنِ الْفِطْرِ وَالأَضْحَى، وَلاَ صَلاَةَ بَعْدَ صَلاَتَيْنِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ، وَلاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِ الأَقْصَى وَمَسْجِدِي ".
বর্ণনাকারী যিয়াদের আযাদকৃত দাস কাযা‘আ (রাঃ)
আমি আবু সাঈদ খুদরি (রাঃ)-কে নবি (ﷺ) হতে চারটি বিষয় বর্ণনা করতে শুনেছি, যা আমাকে আনন্দিত ও মুগ্ধ করেছে। নারীগণ স্বামী কিংবা মাহরাম [১] ব্যতীত দুদিনের দূরত্বের পথে সফর করবে না।ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনগুলোতে সিয়াম নেই।দুই (ফরজ) সালাতের পর কোন (নফল ও সুন্নত) সালাত নেই; ফজরের পর সূর্যোদয় পর্যন্ত এবং আসরের পর সূর্যাস্ত পর্যন্ত। এবং১. মসজিদুল হারাম২. মসজিদুল আকসা এবং৩. আমার মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে (জিয়ারতের উদ্দেশে) হাওদা বাঁধা যাবে না (সফর করা যাবে না)।
[১] মাহরামঃ স্থায়ীভাবে বিবাহ করা হারাম এমন সম্পর্কযুক্ত পুরূষ যেমন-দাদা,বাবা,ভাই,ভাতীজা,মামা,চাচা,শুশুর ইত্যাদি।