সহীহ হাদিস গ্রন্থসমূহ
বিশ্বস্ত হাদিস কালেকশন এখন এক জায়গায়। সহীহ বুখারী,সহীহ মুসলিমসহ গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ খুঁজে নিন,বইয়ের নাম দিয়ে সহজে সার্চ করুন,আর সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জনের ধারাবাহিকতা চালিয়ে যান ওয়ান উম্মাহ ওয়েবসাইটে।
হাদিস গ্রন্থসমূহ
সহিহ বুখারী
/bukhari
সংকলক : শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী। মোট হাদীস সংখ্যা : ৭৫৬৩ টি। প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্স। মৌলিক হাদীস গ্রন্থ হিসাবে সহীহুল বুখারী গ্রন্থটি হাদীসের কিতাবগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ। শুধু তাই নয় এর সংশ্লিষ্ট ব্যক্তিগবের্গর সর্বজন স্বীকৃত মন্তব্য হলো : আল কুরআনের পরে মানব রচিত বা সংকলিত গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব নিঃসন্দেহে সহীহুল বুখারী। বুখারী সংকলন করতে গিয়ে ইমাম বুখারী (রহঃ) কে যে কী পরিমাণ পরিশ্রম ও সাধনা করতে হয়েছে তা বর্ণনাতীত। মহান আল্লাহ তা’আলা তাঁর এই পরিশ্রমকে ক্ববুল করুন এবং এ মহান সাদাকায়ে যারিয়ার জন্য তাঁকে জান্নাতুল ফেরদৌস-এর পুরষ্কারে ভুষিত করুন। - আমীন।
সহিহ মুসলিম
/muslim
সংকলক : ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরী আন্ নিসাপুরী (রহ.)। মোট হাদীস সংখ্যা : ৭৫৪৭ টি। প্রকাশনী : হাদীস একাডেমী, ঢাকা। রসূলুল্লাহ (স.) এর পবিত্র হাদীসের উপর সংকলিত গ্রন্থসমূহের মধ্যে বিশুদ্ধতার মাপকাঠিতে সহীহাইনা বা বুখারী ও মুসলিম হচ্ছে পূর্ণমাত্রায় উত্তীর্ণ। বিশুদ্ধতার দিন দিয়ে পবিত্র কুরআনের পরই এ হাদীসগ্রন্থদ্বয়ের স্থান। আর মুসলিম উম্মাহ ও ইসলামী শারী’আতের বিশষজ্ঞগণের মধ্যে এ বিষয়ে কোন মতবিরোধ নেই যে, হাদীস গ্রন্থসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ইমাম বুখারী (রহ.) সংকলিম সহীহুল বুখারী। আর এর পরই সহীহ মুসলিমের স্থান, ইমাম মুসলিম কোন বিষয়ের উপর বর্ণিত সকল মতন বা বিভিন্ন শব্দে বণিত হয়েছে একই স্থানে একত্রিত করে লিপিবদ্ধ করেছেন। তাদেরকে বিভিন্ন অধ্যায়ে লিপিবদ্ধ করেননি। প্রত্যেক রাবী কর্তৃক বণিত শব্দ স্বতন্ত্রভাবে বর্ণনা করেছেন। মহান আল্লাহ তা’আলা তাঁর এই পরিশ্রমকে ক্ববুল করুন এবং এ মহান সাদাকায়ে যারিয়ার জন্য তাঁকে জান্নাতুল ফেরদৌস-এর পুরষ্কারে ভুষিত করুন। - আমীন।
সুনানে নাসাঈ
/nasai
সংকলক : আমাম আবূ আবদির রাহমান আহমদ ইবন শু’আয়ব আন্-নাসাঈ (রহ.)। মোট হাদীস সংখ্যা : ৫৭৫৮ টি। প্রকাশনী : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ছয়টি প্রসিদ্ধ হাদীসের কিতাবসমূহের মধ্য সুনানু নাসাঈ অন্যতম। মহানবী (স.) এর বিশুদ্ধ হাদীসসমূহ সংকলনের উদ্দেশ্যে ইমাম নাসাঈ আরব দেশসমূহের বিভিন্ন অঞ্চল সফর করেন। তাঁর অক্লান্ত পরিশ্রম এ সাধনার ফলশ্রুতিতে এই গ্রন্থটি সংকলিত হয়।
সুনানে আবু দাউদ
/abu-dawud
সংকলক : আবূ দাঊদ সুলায়মান ইবনুল আশ’আস ইবনু শাদ্দাদ ইবনু ‘আমর ইবনু ‘আমি। মোট হাদীস সংখ্যা : ৫২৭৪ টি। প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্স। তাহক্বিকঃ আল্লামা নাসিরুদ্দীন আলবানী (রহঃ)। ইমাম আবূ দাঊদ (রহঃ) এর সুনান গ্রন্থ স্বীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। গ্রন্থখানির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছেঃ এটি একটি সুনান গ্রন্থ। এতে শরী’আতের হুকুম-আহকাম এবং ব্যবহারিক জীবনের প্রয়োজনীয় নিয়ম-নীতি সম্পর্কিত হাদীস সমূহ রয়েছে এবং গ্রন্থটি ইমাম আবূ দাঊদ ফিক্বাহ কিতাবের ন্যায় অধ্যায় ও অনুচ্ছেদ সাজিয়েছেন এবং ফিক্বাহর দৃষ্টিভঙ্গিতে হাদীসসমূহ চয়ন করেছেন। ইমাম আবূ দাঊদ পাঁচ লক্ষ হাদীস থেকে অত্যধিক যাচাই বাছাই করে মাত্র প্রায় পাঁচ হাজার হাদীস এতে স্থান দিয়েছেন।
জামে তিরমিযী
/tirmidhi
সংকলক : ইমাম হাফিয মুহাম্মাদ ইবনু ‘ঈসা সাওরাহ আত্-তিরমিযী (রহ.)। মোট হাদীস সংখ্যা : ৩৯৫৬ টি। প্রকাশনী : হুসাইন আল মাদানী প্রকাশনী। তাহক্বিকঃ মোহাম্মদ নাসিরুদ্দীন আলবানী (আবু আব্দুর রহমান)। ইমাম তিরমিযী রচিত হাদীসের গ্রন্থটি ‘আলিম সমাজের নিকট দু’টি নামে প্রসিদ্ধ- ১. জামিউত্ তিরমিযী। দুই. সুনানুত তিরমিযী। গ্রন্থটি প্রথম নামেই অধিক প্রসিদ্ধ। এই গ্রন্থটিতে সহীহ এবং যঈফ উভয় রকমের হাদীস সংকলিত হয়েছে।
সুনানে ইবনে মাজাহ
/ibn-majah
সংকলকঃ আল-হাফিয আবূ আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইয়াযীদ ইবনু আবদুল্লাহ ইবনু মাজাহ আল-কাযবীনী (রহঃ)। মোট হাদীস সংখ্যা : ৪৩৪১ টি। প্রকাশনী : হুসাইন আল মাদানী প্রকাশনী। অনুবাদ ও সম্পাদনাঃ তাওহীদ পাবলিকেশন্স অনুবাদ ও গবেষণা বিভাগ। সুনান ইবনে মাজাহ (সুনান বা সুনান ইবনে মাজাহ নামেও পরিচিত) হল মুসলিম পণ্ডিত মুহাম্মাদ ইবনে ইয়াজিদ ইবনে মাজাহ কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ। এটি ছয়টি প্রধান হাদিস সংগ্রহের একটি হিসাবে বিবেচিত হয় এবং সারা বিশ্বের মুসলমানদের দ্বারা ব্যাপকভাবে সম্মানিত এবং অধ্যয়ন করা হয়। সুনানে ৪০০০ টিরও বেশি হাদিস রয়েছে যা ইসলামী বিশ্বাস, অনুশীলন এবং আইনী বিধি-বিধান সহ বিস্তৃত বিষয়গুলিকে কভার করে। এটি ৩৭ টিরও বেশি অধ্যায়ে সংগঠিত, যার প্রতিটি একটি নির্দিষ্ট বিষয়ে ফোকাস করে।
মুয়াত্তা ইমাম মালিক
/muwatta-malik
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ। এটি হাদিসের প্রাচীনতম এবং সবচেয়ে নির্ভরযোগ্য সংগ্রহগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত এবং বিশ্বজুড়ে মুসলমানদের দ্বারা ব্যাপকভাবে সম্মানিত এবং অধ্যয়ন করা হয়। মুয়াত্তায় ১৮০০ টিরও বেশি হাদিস রয়েছে যা ইসলামিক বিশ্বাস, অনুশীলন এবং আইনী বিধি-বিধান সহ বিস্তৃত বিষয়গুলিকে তুলে ধরে। এটি ৫০ টিরও বেশি অধ্যায়ে সংগঠিত, যার প্রতিটি একটি নির্দিষ্ট বিষয়ে কেন্দ্র করে।
রিয়াদুস সলেহিন
/riyadus-salihin
সংকলক : মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)। মোট হাদীস সংখ্যা : ১৯০৫ টি। প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্স। তাহকিকঃ আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলনানী (রহ.)। ইমান নাবাবী বলেন, আমি মনস্থ করলাম যে, সহীহ হাদীস সম্বলিত একটি সংক্ষিপ্ত গ্রন্থ সঞ্চয়ন করি, যাতে এমন সব বিষয়ের সমাবেশ ঘটবে, যা পাঠকের জন্য পরকালের পাথেয় হবে, বাহ্যিক ও আভ্যন্তরিক আদব ও শিষ্টাচারিতা অর্জন হবে, যাতে উৎসাহদান, ভীতিপ্রদর্শন এবং পরহেযগার মানুষদের নানা আদব সম্বলিত বিষয়-বিরাগমূলক, আত্মা-অনুশীলন ও চরিত্রগঠনমূলক, অন্তরশুদ্ধ ও হৃদরোগের চিকিৎসামূলক, অঙ্গ-প্রত্যঙ্গে সংশুদ্ধি ও তার বক্রতা দূরীকরণমূলক ইত্যাদি আল্লাহ-ভক্তদের উদ্দেশ্যমূলক আরো অন্যান্য হাদীস পরিবেশিত হবে।
বুলুগুল মারাম
/bulugul-maram
সংকলক : শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী। মোট হাদীস সংখ্যা : ১৫৬৮ টি। প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্স। বুলুগুল মারাম এমন একটি বিখ্যাত গ্রন্থ যেটি মধ্যপ্রাচ্য সহ প্রায় সকল ইসলামিক বিশ্ববিদ্যায়লের পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত। এর সংকলক ইবনু হাজার আসকালানী তাঁর গ্রন্থের ভূমিকায় বলেন, এই গ্রন্থটি দ্বীন ইসলামের শর’ঈয়তের হুকুম আহকাম সম্বলিত সংক্ষিপ্ত সংকলন। এমন এক উন্নত ধারাতে একে আমি সাজিয়েছি যে, এর আয়ত্বকারী তাঁর সমসাময়িকদের মাঝে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবে, প্রথমিক শিক্ষার্থীরা এর সাহায্য লাভে সক্ষম হবে এবং উচ্চতর জ্ঞানান্বেষকারীগণও এর থেকে সাহায্য গ্রহণের ব্যাপারে অমুখাপেক্ষী হতে পারবে না।
আল লু'লু ওয়াল মারজান
/luluwal-marjan
সংকলক : ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)। প্রণয়নঃ ফুয়াদ আব্দুল বাকী। মোট হাদীস সংখ্যা : ১৯০৬ টি। প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্স।
হাদিস সম্ভার
/hadis-somvar
সংকলকঃ আব্দুল হামিদ ফাইযী আল-মাদানী, লিসান্স- মাদীনাহ ইসলামী বিশ্ববিদ্যালয়। মোট হাদীস সংখ্যা : ২০১৩ টি। প্রকাশনী : ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী।
সিলসিলা সহিহা
/silsila-sahiha
সংকলক : আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)। মোট হাদীস সংখ্যা : ৬০ টি। প্রকাশনী : আতিফা পাবলিকেশন্স। তাজরীদঃ আবূ উবাইদাহ মাশহুর ইবনু হাসান আল সালমান। অনুবাদঃ হাফেজ মুফতি মোবারক সালমান।
জাল জয়িফ হাদিস সিরিজ
/dhaif-hadis-sirij
সংকলক : আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)। মোট হাদীস সংখ্যা : ১০২ টি। প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্স। অনুবাদঃ আবূ শিফা মুহাম্মাদ আকমাল হুসাইন বিন বাদীউযযামান (লিসান্স মদিনা ইউনিভার্সিটি)। সম্পাদনা পরিষদঃ শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী, শায়খ আমানুল্লাহ বিন ইসমাঈল মাদানী
মিশকাতুল মাসাবিহ
/mishkatul-masabih
সংকলকঃ ‘আল্লামাহ্ ওলীউদ্দীন আবূ ‘আবদুল্লাহ মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ আল্ খাতীব আল্ ‘উমারী আত্ তিব্রীযী (রহঃ)। মোট হাদীস সংখ্যা : ৬২৯৪ টি। প্রকাশনী : হাদিস একাডেমী। তাহক্বিকঃ আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
৪০ হাদিস
/40-hadith
সংকলক : মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)। মোট হাদীস সংখ্যা : ৪২ টি। প্রকাশনী : ইসলাম হাউজ ডট কম থেকে সংগৃহীত
আদাবুল মুফরাদ
/adabul-mufrad
সংকলক : শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী। মোট হাদীস সংখ্যা : ১৩৩৬ টি। প্রকাশনী : আহসান পাবলিকেশন্স। তাহক্বিকঃ আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
জুজ'উল রাফায়েল ইয়াদাইন
/jujul-rafayel-yadain
সংকলক : শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী। মোট হাদীস সংখ্যা : ৪৮ টি। প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্স
সহিহ হাদিসে কুদসি
/sahih-hadise-qudsi
সংকলক : আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)। মোট হাদীস সংখ্যা : ১৬৩ টি। প্রকাশনী : ইসলাম হাউজ ডট কম থেকে সংগৃহীত
১০০ সুসাব্যস্ত হাদিস
/100-hadith
সংকলক : হাদিস প্রজেক্ট টীম কতৃক সংগৃহীত। মোট হাদীস সংখ্যা : ১০১ টি
মিশকাতে জয়িফ হাদিস
/miskate-dhaif-hadis
সংকলকঃ আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)। মোট হাদীস সংখ্যা : ১০৬ টি। প্রকাশনীঃ আছ-সিরাত প্রকাশনী, রাজশাহী। অনুবাদঃ মুযাফফর বিন মুহসিন
শামায়েলে তিরমিযি
/shamayele-tirmidhi
সংকলকঃ মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী (রহঃ)। মোট হাদীস সংখ্যা : ৩২২ টি। প্রকাশনী : ইমাম পাবলিকেশন্স লিঃ, ঢাকা। তাহক্বিকঃ আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)। সম্পাদনাঃ মোহাম্মদ ইমাম হোসাইন কামরুল। রাসূলুল্লাহ (সাঃ) এর দৈহিক, চারিত্রিক এবং ব্যবহারিক বৈশিষ্ট্য ও গুণাবলীর বর্ণনা সম্বলিত হাদিস গ্রন্থ
সহিহ তারগিব ওয়াত তাহরিব
/targib-wattahrib
অনুবাদকঃ শায়খ আব্দুল্লাহ আল কাফী, লিসান্স- মাদীনাহ্ ইসলামী বিশ্ববিদ্যালয়।
সহিহ ফাযায়েলে আমল
/fazayele-amal
সংকলক : আহসানুল্লাহ বিন সানাউল্লাহ। মোট হাদীস সংখ্যা : ১৫১ টি। প্রকাশনী : আল্লামা আলবানী একাডেমী
ঊপদেশ
/upodesh
সংকলক : শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মোট হাদীস সংখ্যা : ২৩৪ টি
রমজানের দুর্বল হাদিস
/ramadaner-durbol-hadis
সংকলক : সানাউল্লাহ নজির আহমদ। মোট হাদীস সংখ্যা : ৩৬ টি। সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া