হাঁচি ও তার জবাবদান
১৪/৭. অধ্যায়ঃ
হাঁচিদাতা প্রথমে কি বলবে?
আদাবুল মুফরাদ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلِ: الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَلْيَقُلْ مَنْ يَرُدُّ: يَرْحَمُكَ اللَّهُ، وَلْيَقُلْ هُوَ: يَغْفِرُ اللَّهُ لِي وَلَكُمْ---[قال الشيخ الألباني] : صحيح الإسناد موقوفا
বর্ণনাকারী আবদুল্লাহ (রাঃ)
তোমাদের কোন ব্যক্তি হাঁচি দিলে যেন বলে, “আলহামদু লিল্লাহিরব্বিল আলামীন”। আর জবাবদাতা বলবে, ইয়ারহামুকাল্লাহ। প্রত্যুত্তরে প্রথম ব্যক্তি যেন বলে, “ইয়াগফিরুল্লাহু লী ওয়ালাকুম” (আল্লাহ আমাকে ও তোমাদের ক্ষমা করুন)। -(নাসাঈ, হাকিম, তাবারানী)