শিষ্টাচার

৪৩/১৬৯. অধ্যায়ঃ

একে অপরকে বলা, আল্লাহ আপনাকে হাসিমুখে রাখুন

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ الْبِرَكِيُّ، وَسَمِعْتُهُ مِنْ أَبِي الْوَلِيدِ الطَّيَالِسِيِّ، وَأَنَا لِحَدِيثِ، عِيسَى أَضْبَطُ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْقَاهِرِ بْنُ السَّرِيِّ، - يَعْنِي السُّلَمِيَّ - حَدَّثَنَا ابْنُ كِنَانَةَ بْنِ عَبَّاسِ بْنِ مِرْدَاسٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ ضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ أَوْ عُمَرُ أَضْحَكَ اللَّهُ سِنَّكَ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ ‏.‏

বর্ণনাকারী ইবনু কিনানাহ ইবনু ‘আব্বাস ইবনু মিরদাস (রহঃ) হতে তার পিতা ও তার দাদা

একদা রাসূলুল্লাহ (ﷺ) হাসলেন। তখন আবু বকর বা উমর (রাঃ) তাঁকে বললেন, আল্লাহ আপনার মুখে হাসি ফুটিয়ে রাখুন।

[৫২৩২] ইবনু মাজাহ, আহমাদ, বায়হাক্বী । সানাদে ‘আবদুল্লাহ বিন কিননাহ রয়েছে । ইমাম বুখারী বলেন: তার হাদীস সহীহ নয় । আমি কাউকে তার দোষ-গুন বর্ণনা করতে দেখিনি । হাফিয আত-তাক্বরীব গ্রন্থে বলেন: তিনি মাজহুল (অজ্ঞাত) ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18