শিষ্টাচার
৪৩/১৬৫. অধ্যায়ঃ
একজন আরেকজনকে বললো, আল্লাহ তোমাকে হেফাজত করুন
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ الأَنْصَارِيِّ، قَالَ حَدَّثَنَا أَبُو قَتَادَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ فِي سَفَرٍ لَهُ فَعَطِشُوا فَانْطَلَقَ سَرَعَانُ النَّاسِ فَلَزِمْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تِلْكَ اللَّيْلَةَ فَقَالَ " حَفِظَكَ اللَّهُ بِمَا حَفِظْتَ بِهِ نَبِيَّهُ " .
বর্ণনাকারী আবূ ক্বাতাদাহ (রাঃ)
নবী (ﷺ) এক সফরে ছিলেন। পথিমধ্যে লোকেরা পিপাসার্ত হওয়ায় দ্রুত অগ্রসর হয়। আমি ঐ রাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গেই ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: আল্লাহ তোমাকে হেফাজত করুন; যেমন তুমি তাঁর নবীকে হেফাজত করেছো (পাহারা দিয়ে)।