শিষ্টাচার
৪৩/১৪৭. অধ্যায়ঃ
পরস্পর আলাদা হওয়ার পর আবার সাক্ষাত হলে তারা কি সালাম দিবে?
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا عَبَّاسٌ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا حَسَنُ بْنُ صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ فِي مَشْرُبَةٍ لَهُ فَقَالَ السَّلاَمُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ السَّلاَمُ عَلَيْكُمْ أَيَدْخُلُ عُمَرُ .
বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)
একদা উমর (রাঃ) নবী (ﷺ)-এর নিকট আসলেন। তিনি তখন তাঁর কাঠের মাচানে ছিলেন। উমর (রাঃ) বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ (ﷺ), আসসালামু আলাইকুম, উমর কি প্রবেশ করবে?