শিষ্টাচার

৪৩/১৪৪. অধ্যায়ঃ

সালাম বিনিময়ের পদ্ধতি

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُوَيْدٍ الرَّمْلِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ أَظُنُّ أَنِّي سَمِعْتُ نَافِعَ بْنَ يَزِيدَ، قَالَ أَخْبَرَنِي أَبُو مَرْحُومٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ زَادَ ثُمَّ أَتَى آخَرُ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ وَمَغْفِرَتُهُ فَقَالَ ‏"‏ أَرْبَعُونَ ‏"‏ ‏.‏ قَالَ ‏"‏ هَكَذَا تَكُونُ الْفَضَائِلُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী সাহল ইবনু মু’আয ইবনু আনাস (রাঃ) হতে তার পিতা

সাহল ইবনু মু’আয ইবনু আনাস (রাঃ) হতে তার পিতার মাধ্যমে নবী (ﷺ)-এর সূত্রে পূর্বোক্ত হাদীসের সমার্থক হাদীস বর্ণনা করেন। এতে আরো রয়েছে : এরপর আরেকজন এসে বলল, "আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।" তিনি (ﷺ) বললেনঃ চল্লিশ নেকি। নবী (ﷺ) আরো বলেনঃ এভাবেই নেকি বৃদ্ধি পেতে থাকে।

[৫১৯৪] হাফিয ইবনু হাজার ‘ফাতহুল বারী’ গ্রন্থে বলেন: ‘এর সানাদ দুর্বল।’ এর দোষ হচ্ছে সানাদের ইবনু আবূ মারইয়াম। তিনি দুর্বল। তাছাড়া তিনি নাফি’ হতে হাদীস শুনার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18