শিষ্টাচার
৪৩/১১৭. অধ্যায়ঃ
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আজান দেয়া
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي عَاصِمُ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ - حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ - بِالصَّلاَةِ .
বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনু আবূ রাফি’ (রাঃ)
ফাতিমা (রাঃ) যখন আলী (রাঃ)-এর পুত্র হাসান (রাঃ)-কে প্রসব করলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কানে সালাতের আযানের ন্যায় আযান দিয়েছিলেন।