শিষ্টাচার

৪৩/১১১. অধ্যায়ঃ

নতুন চাঁদ দেখে যে দোয়া পড়তে হয়

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَأَى الْهِلاَلَ قَالَ ‏"‏ هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ هِلاَلُ خَيْرٍ وَرُشْدٍ آمَنْتُ بِالَّذِي خَلَقَكَ ‏"‏ ‏.‏ ثَلاَثَ مَرَّاتٍ ‏.‏ ثُمَّ يَقُولُ ‏"‏ الْحَمْدُ لِلَّهِ الَّذِي ذَهَبَ بِشَهْرِ كَذَا وَجَاءَ بِشَهْرِ كَذَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ক্বাতাদাহ (রাঃ)

নবী (ﷺ) নতুন চাঁদ দেখে বলতেন: “কল্যাণ ও হেদায়েতের চাঁদ, কল্যাণ ও হেদায়েতের চাঁদ, কল্যাণ ও হেদায়েতের চাঁদ। যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি তাঁর ওপর ঈমান আনলাম”—এ কথা তিনবার বলতেন, অতঃপর বলতেন: আল্লাহর প্রশংসা যিনি অমুক মাস শেষ করলেন এবং এ মাস এনে দিলেন।

[৫০৯০] ‘আবদুর রাযযাক। এর সানাদ মুনকাতি ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18