শিষ্টাচার

৪৩/৯৬. অধ্যায়ঃ

স্বপ্ন সম্পর্কে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُسَدَّدٌ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ صَوَّرَ صُورَةً عَذَّبَهُ اللَّهُ بِهَا يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يَنْفُخَ فِيهَا وَلَيْسَ بِنَافِخٍ وَمَنْ تَحَلَّمَ كُلِّفَ أَنْ يَعْقِدَ شَعِيرَةً وَمَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ يَفِرُّونَ بِهِ مِنْهُ صُبَّ فِي أُذُنِهِ الآنُكُ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

নবী (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কোনো প্রাণীর ছবি আঁকবে, কেয়ামতের দিন সে তাতে প্রাণ সঞ্চার না করা পর্যন্ত তার শাস্তি হতে থাকবে। অথচ তার পক্ষে তাতে প্রাণ দেওয়া অসম্ভব। আর যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বলবে, তাকে যবের দানায় গিঁট দিতে বলা হবে। আর যে ব্যক্তি এমন কোন জাতির কথা কান লাগিয়ে শুনবে, যারা তার থেকে ঐ কথা গোপন রাখতে চায়, কেয়ামতের দিন তার কানে উত্তপ্ত সীসা ঢালা হবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18