শিষ্টাচার
৪৩/৩৭. অধ্যায়ঃ
কথাও এক ধরনের আমানত
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، وَإِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، قَالاَ أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُمَرَ، - قَالَ إِبْرَاهِيمُ هُوَ عُمَرُ بْنُ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ الْعُمَرِيُّ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنْ أَعْظَمِ الأَمَانَةِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ يُفْضِي إِلَى امْرَأَتِهِ وَتُفْضِي إِلَيْهِ ثُمَّ يَنْشُرُ سِرَّهَا " .
বর্ণনাকারী আব্দুর রহমান ইবনু সা’দ (রহঃ)
আমি আবু সাঈদ খুদরি (রাঃ) কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেয়ামতের দিন মহান আল্লাহর নিকট সবচেয়ে বড় আমানত হবে স্বামী স্ত্রীর পরস্পর যৌন সম্ভোগ সম্পর্কিত বিষয়। যে গোপনীয় বিষয় স্বামী প্রকাশ করে দিলো।
সানাদের আমর ইবনু হামযাহ সম্পর্কে হাফিয আত-তাক্বরীর গ্রন্থে বলেন : দুর্বল।