শিষ্টাচার

৪৩/১০. অধ্যায়ঃ

চাটুকারিতা নিন্দনীয়

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، قَالَ جَاءَ رَجُلٌ فَأَثْنَى عَلَى عُثْمَانَ فِي وَجْهِهِ فَأَخَذَ الْمِقْدَادُ بْنُ الأَسْوَدِ تُرَابًا فَحَثَا فِي وَجْهِهِ وَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا لَقِيتُمُ الْمَدَّاحِينَ فَاحْثُوا فِي وُجُوهِهِمُ التُّرَابَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী হাম্মাম (রাঃ)

একদা এক ব্যক্তি এসে উসমান (রাঃ)-এর সামনে তাঁর প্রশংসা শুরু করলে মিকদাদ ইবনু আসওয়াদ (রাঃ) মাটি তুলে এনে তার মুখমণ্ডলে ছুঁড়ে মারলেন এবং বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা চাটুকারদের সাক্ষাৎ পেলে তাদের মুখে মাটি নিক্ষেপ করবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18