সুন্নাহ
৪২/১৭. অধ্যায়ঃ
তাকদীর সম্পর্কে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنَا عَلْقَمَةُ بْنُ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنِ ابْنِ يَعْمَرَ، بِهَذَا الْحَدِيثِ يَزِيدُ وَيَنْقُصُ قَالَ فَمَا الإِسْلاَمُ قَالَ " إِقَامُ الصَّلاَةِ وَإِيتَاءُ الزَّكَاةِ وَحَجُّ الْبَيْتِ وَصَوْمُ شَهْرِ رَمَضَانَ وَالاِغْتِسَالُ مِنَ الْجَنَابَةِ " . قَالَ أَبُو دَاوُدَ عَلْقَمَةُ مُرْجِئٌ .
বর্ণনাকারী ইবনু ইয়া’মুর (রাঃ)
ইবনু ইয়ামার (রাঃ) সূত্রে এ হাদিস কম-বেশি বক্তব্যসহ বর্ণিত হয়েছে। তিনি বললেন, ইসলাম কী? তিনি (রাঃ) বললেন, সালাত কায়িম করা, যাকাত দেয়া, বায়তুল্লাহর হজ্জ করা, রমজান মাসের সাওম রাখা এবং জানাবাতের গোসল করা। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ‘আলকামা ইবনু মারসাদ হলেন মুরজিয়া সম্প্রদায়ভুক্ত।