রক্তমূল্য

৪১/১৪. অধ্যায়ঃ

অস্ত্র ছাড়া অন্য বস্তুর দ্বারা হত্যা করা হলে তার কিসাস সম্পর্কে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ جَارِيَةً، وُجِدَتْ، قَدْ رُضَّ رَأْسُهَا بَيْنَ حَجَرَيْنِ فَقِيلَ لَهَا مَنْ فَعَلَ بِكِ هَذَا أَفُلاَنٌ أَفُلاَنٌ حَتَّى سُمِّيَ الْيَهُودِيُّ فَأَوْمَتْ بِرَأْسِهَا فَأُخِذَ الْيَهُودِيُّ فَاعْتَرَفَ فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُرَضَّ رَأْسُهُ بِالْحِجَارَةِ ‏.‏

বর্ণনাকারী আনাস (রাঃ)

একদা একটি বালিকাকে তার মাথা দুইটি পাথরের মাঝে রেখে থেতলানো অবস্থায় পাওয়া গেল। তাকে প্রশ্ন করা হলো, তোমার সঙ্গে এরূপ ব্যবহার কে করেছে? অমুক ব্যক্তি করেছে? অমুক ব্যক্তি করেছে? অবশেষে এক ইহুদি’র নাম বলা হলে সে তার মাথার ইঙ্গিতে বললো, হ্যাঁ। অতঃপর সেই ইহুদি’কে গ্রেপ্তার করে আনা হলে সে তা স্বীকার করলো। তখন নবী (ﷺ) তার মাথা পাথরে থেতলিয়ে দেয়ার নির্দেশ দেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18