রক্তমূল্য

৪১/৩. অধ্যায়ঃ

শাসক বা বিচারক যদি খুনিকে ক্ষমা করার আদেশ দেন

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ الْجُشَمِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَوْفٍ، حَدَّثَنَا حَمْزَةُ أَبُو عُمَرَ الْعَائِذِيُّ، حَدَّثَنِي عَلْقَمَةُ بْنُ وَائِلٍ، حَدَّثَنِي وَائِلُ بْنُ حُجْرٍ، قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ جِيءَ بِرَجُلٍ قَاتِلٍ فِي عُنُقِهِ النِّسْعَةُ قَالَ فَدَعَا وَلِيَّ الْمَقْتُولِ فَقَالَ ‏"‏ أَتَعْفُو ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ أَفَتَأْخُذُ الدِّيَةَ ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ أَفَتَقْتُلُ ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ اذْهَبْ بِهِ ‏"‏ ‏.‏ فَلَمَّا وَلَّى قَالَ ‏"‏ أَتَعْفُو ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ أَفَتَأْخُذُ الدِّيَةَ ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ أَفَتَقْتُلُ ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ اذْهَبْ بِهِ ‏"‏ ‏.‏ فَلَمَّا كَانَ فِي الرَّابِعَةِ قَالَ ‏"‏ أَمَا إِنَّكَ إِنْ عَفَوْتَ عَنْهُ يَبُوءُ بِإِثْمِهِ وَإِثْمِ صَاحِبِهِ ‏"‏ ‏.‏ قَالَ فَعَفَا عَنْهُ ‏.‏ قَالَ فَأَنَا رَأَيْتُهُ يَجُرُّ النِّسْعَةَ ‏.‏

বর্ণনাকারী ওয়াইল ইবনু হুজর (রাঃ)

আমি নবী (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলাম এমতাবস্থায় গলায় চামড়ার রশি বাঁধা এক হত্যাকারীকে আনা হল। বর্ণনাকারী বলেন, তিনি (ﷺ) নিহত ব্যক্তির অভিভাবককে ডেকে বললেন, “তুমি কি ক্ষমা করে দিবে?” সে বললো, না। তিনি বললেন, “তুমি কি দিয়াত নিবে?” সে বললো, না। তিনি পুনরায় বললেন, “তুমি কি হত্যা করবে?” সে বললো, হ্যাঁ। তিনি (ﷺ) নির্দেশ দিলেন, “একে নিয়ে যাও।”সে যখন যেতে উদ্যত হলো, তখন তিনি (ﷺ) পুনরায় বললেন, “তুমি কি ক্ষমা করে দিবে?” সে বললো, না। তিনি বললেন, “তুমি কি রক্তপণ গ্রহণ করবে?” সে বললো, না। তিনি প্রশ্ন করলেন, “তাহলে তুমি কি হত্যা করবে?” সে বললো, হ্যাঁ। তিনি বললেন, “একে নিয়ে যাও।”এভাবে চতুর্থবারে তিনি বললেন, “জেনে রাখো, তুমি তাকে ক্ষমা করে দিলে সে নিজের ও তার সাথীর গুনাহ নিয়ে ফিরতো।” বর্ণনাকারী বলেন, অতএব সে তাকে ক্ষমা করে দিলো। বর্ণনাকারী বলেন, আমি তাকে (হত্যাকারীকে) চামড়ার রশি টেনে টেনে চলে যেতে দেখেছি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18