যুদ্ধ-সংঘর্ষ

৩৯/১০. অধ্যায়ঃ

বাসরা সম্পর্কে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ صَالِحِ بْنِ دِرْهَمٍ، قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، انْطَلَقْنَا حَاجِّينَ فَإِذَا رَجُلٌ فَقَالَ لَنَا إِلَى جَنْبِكُمْ قَرْيَةٌ يُقَالُ لَهَا الأُبُلَّةُ قُلْنَا نَعَمْ ‏.‏ قَالَ مَنْ يَضْمَنُ لِي مِنْكُمْ أَنْ يُصَلِّيَ لِي فِي مَسْجِدِ الْعَشَّارِ رَكْعَتَيْنِ أَوْ أَرْبَعًا وَيَقُولَ هَذِهِ لأَبِي هُرَيْرَةَ سَمِعْتُ خَلِيلِي أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِنَّ اللَّهَ يَبْعَثُ مِنْ مَسْجِدِ الْعَشَّارِ يَوْمَ الْقِيَامَةِ شُهَدَاءَ لاَ يَقُومُ مَعَ شُهَدَاءِ بَدْرٍ غَيْرُهُمْ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ هَذَا الْمَسْجِدُ مِمَّا يَلِي النَّهْرَ ‏.‏

বর্ণনাকারী ইবরাহীম ইবনু দিরহাম (রহঃ)

আমি আমার পিতাকে বলতে শুনেছি, আমরা হজ্জ করতে যাচ্ছিলাম। তখন এক লোক আমাদের জিজ্ঞাসা করলো, তোমাদের কাছাকাছি 'উবুল্লা' নামে একটি শহর আছে কি? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, তোমাদের মধ্যে কে এই দায়িত্ব নেবে যে, আমার পক্ষ থেকে ‘আল-আশার মসজিদে’ দুই বা চার রাকাত সালাত পড়বে? আর এ কথাটা তিনি আবু হুরাইরা (রাঃ)-এর জন্য বলতেন যে, আমি আমার বন্ধু আবুল কাসিম (ﷺ)-কে বলতে শুনেছিঃ নিশ্চয়ই আল্লাহ কেয়ামতের দিন মসজিদুল আশারে এমন কতক শহীদকে পাঠাবেন যাদের ব্যতীত অন্য কেউ বদরের শহীদদের সঙ্গে দাঁড়াতে পারবে না। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, এই মসজিদটি (ফোরাত) নদীর তীরে অবস্থিত।

[৪৩০৭] আবূ দাঊদ এটি একক ভাবে বর্ণনা করেছেন। সানাদে ইবরাহীম ইবনু সালিহ রয়েছে। হাফিয বলেনঃ তার মাঝে দুর্বলতা আছে। আবূ জা‘ফার উক্বইলী বলেনঃ ইবরাহীম এবং তার পিতা প্রসিদ্ধ নন। আর হাদীসটি সংরক্ষিত নয়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18