আংটি
৩৬/৬. অধ্যায়ঃ
নূপুর সম্পর্কে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَهْلٍ، وَإِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، قَالاَ حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عُمَرُ بْنُ حَفْصٍ، أَنَّ عَامِرَ بْنَ عَبْدِ اللَّهِ، - قَالَ عَلِيُّ بْنُ سَهْلٍ ابْنِ الزُّبَيْرِ - أَخْبَرَهُ أَنَّ مَوْلاَةً لَهُمْ ذَهَبَتْ بِابْنَةِ الزُّبَيْرِ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ وَفِي رِجْلِهَا أَجْرَاسٌ فَقَطَعَهَا عُمَرُ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ مَعَ كُلِّ جَرَسٍ شَيْطَانًا "
বর্ণনাকারী আলী ইবনু সাহ্ল ইবনু যুবাইর (রহঃ)
একদা তাদের এক মুক্তদাসী যুবাইর (রাঃ) কন্যাকে নিয়ে উমর ইবনু খাত্তাব (রাঃ) -এর নিকট এলো। তার (কন্যার) পায়ে নূপুর ছিল। উমর (রাঃ) তা কেটে ফেলে দিয়ে বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ প্রতিটি ঘণ্টাধ্বনির সাথে একটি শয়তান থাকে।
[৪২৩০] আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। এটি রয়েছে মুনযিরীর আত-তারগীব গ্রন্থে। মুনযিরী বলেনঃ তাদের মুক্তদাসী অজ্ঞাত। আর 'আমির, উমার ইবনুল খাত্তাবকে পাননি।