কুরআনের কিরাআত ও পাঠের নিয়ম

৩২/১. অধ্যায়ঃ

কুরআনের কিরাআত ও পাঠের নিয়ম

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، قَالَ قِيلَ لِعَبْدِ اللَّهِ إِنَّ أُنَاسًا يَقْرَءُونَ هَذِهِ الآيَةَ ‏{‏ وَقَالَتْ هِيتَ لَكَ ‏}‏ فَقَالَ إِنِّي أَقْرَأُ كَمَا عُلِّمْتُ أَحَبُّ إِلَىَّ ‏{‏ وَقَالَتْ هَيْتَ لَكَ ‏}‏ ‏.‏

বর্ণনাকারী শাকীক (রহঃ)

হাদীসটি সেমান্টিকভাবে সঠিক আছে। হান্নাদ (রহঃ) ... শাকীক (রহঃ) থেকে বর্ণিত। আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-কে বলা হলো, কিছু লোক এ আয়াত وَقَالَتْ هِيتَ لَكَ (ওয়া কা-লাত হাইতা লাকা) পড়ে (হা-এর নিচে যের এবং তা-এর উপর পেশ দিয়ে)। তিনি বললেন, আমাকে যেভাবে শিখানো হয়েছে আমি সেভাবেই পড়া পছন্দ করি। এ বলে তিনি পাঠ করলেন وَقَالَتْ هَيْتَ لَكَ (ওয়া কা-লাত হাইতা লাকা) (হা-এর উপর ও তা-এর উপর যবর দিয়ে)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18