কুরআনের কিরাআত ও পাঠের নিয়ম
৩২/১. অধ্যায়ঃ
কুরআনের কিরাআত ও পাঠের নিয়ম
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَؤُهَا { فَهَلْ مِنْ مُدَّكِرٍ } يَعْنِي مُثَقَّلاً . قَالَ أَبُو دَاوُدَ مَضْمُومَةَ الْمِيمِ مَفْتُوحَةَ الدَّالِ مَكْسُورَةَ الْكَافِ .
বর্ণনাকারী ‘আবদুল্লাহ (রাঃ)
নবী (ﷺ) এই আয়াত এভাবে পড়তেনঃ (فَهَلْ مِنْ مُدَّكِرٍ)। ইমাম আবু দাউদ বলেন, মীম অক্ষর পেশ, দাল অক্ষর যবর এবং কাফ অক্ষর যের বিশিষ্ট হবে।