চিকিৎসা
২৯/১১. অধ্যায়ঃ
নিষিদ্ধ ঔষধ ব্যবহার
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ، ذَكَرَ طَارِقَ بْنَ سُوَيْدٍ أَوْ سُوَيْدَ بْنَ طَارِقٍ سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الْخَمْرِ فَنَهَاهُ ثُمَّ سَأَلَهُ فَنَهَاهُ فَقَالَ لَهُ يَا نَبِيَّ اللَّهِ إِنَّهَا دَوَاءٌ . قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ وَلَكِنَّهَا دَاءٌ " .
বর্ণনাকারী আলকামা ইবনু ওয়ায়েল (রহঃ) হতে তার পিতার সূত্র
তারিক ইবনু সুয়াইদ অথবা সুয়াইদ ইবনু তারিক (রাঃ) নবী (ﷺ)-কে মদ ব্যবহার সম্পর্কে প্রশ্ন করলে তিনি তাকে নিষেধ করলেন। তিনি পুনরায় প্রশ্ন করলে তিনি তাকে নিষেধ করলেন। তিনি বললেন, হে আল্লাহর নবী! এটা তো ওষুধ। নবী (ﷺ) বলেনঃ “না, বরং এটা ব্যাধি।”