পবিত্রতা অর্জন

১/১৩৯. অধ্যায়ঃ

মাটিতে পেশাব লাগলে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جَرِيرٌ، - يَعْنِي ابْنَ حَازِمٍ - قَالَ سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ، - يَعْنِي ابْنَ عُمَيْرٍ - يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْقِلِ بْنِ مُقَرِّنٍ، قَالَ صَلَّى أَعْرَابِيٌّ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذِهِ الْقِصَّةِ قَالَ فِيهِ وَقَالَ يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم ‏ "‏ خُذُوا مَا بَالَ عَلَيْهِ مِنَ التُّرَابِ فَأَلْقُوهُ وَأَهْرِيقُوا عَلَى مَكَانِهِ مَاءً ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ مُرْسَلٌ ابْنُ مَعْقِلٍ لَمْ يُدْرِكِ النَّبِيَّ صلى الله عليه وسلم ‏.‏

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু মা’ক্বিল ইবনু মুক্বাররিন

এক বেদুঈন নবী (ﷺ)-এর সাথে সালাত আদায় করল। অতঃপর পূর্বোক্ত হাদিসের অনুরূপ। তাতে রয়েছে: নবী (ﷺ) বললেন: যে মাটিতে সে পেশাব করেছে সেই মাটি তুলে ফেলে দাও এবং সেই জায়গায় পানি ঢালো। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এটি মুরসাল হাদিস। আবদুল্লাহ ইবনু মাকিল (রাঃ) নবী (ﷺ)-এর যুগ পাননি।

সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18