খাদ্যদ্রব্য
২৮/২১. অধ্যায়ঃ
গোশত খাওয়া
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، بِهَذَا الإِسْنَادِ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْجِبُهُ الذِّرَاعُ . قَالَ وَسُمَّ فِي الذِّرَاعِ وَكَانَ يَرَى أَنَّ الْيَهُودَ هُمْ سَمُّوهُ .
বর্ণনাকারী ইমাম আবূ দাঊদ (রহঃ)
ইমাম আবু দাউদ (রহঃ) একই সানাদ বর্ণনা করেন যে, নবী (ﷺ) বাহুর গোশত অধিক পছন্দ করতেন। বর্ণনাকারী বলেন, এই বাহুর গোশতেই বিষ মিশানো হয়েছিল। নবী (ﷺ) জানতেন, ইহুদীরা এতে বিষ মিশিয়ে ছিল।