খাদ্যদ্রব্য
২৮/২১. অধ্যায়ঃ
গোশত খাওয়া
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُعَاوِيَةَ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ صَفْوَانَ بْنِ أُمَيَّةَ، قَالَ كُنْتُ آكُلُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَآخُذُ اللَّحْمَ بِيَدِي مِنَ الْعَظْمِ فَقَالَ " أَدْنِ الْعَظْمَ مِنْ فِيكَ فَإِنَّهُ أَهْنَأُ وَأَمْرَأُ " . قَالَ أَبُو دَاوُدَ عُثْمَانُ لَمْ يَسْمَعْ مِنْ صَفْوَانَ وَهُوَ مُرْسَلٌ .
বর্ণনাকারী সাফওয়ান ইবনু উমাইয়্যাহ (রাঃ)
একদা আমি নবী (ﷺ)-এর সঙ্গে আহার করছিলাম এবং হাড় থেকে গোশত ছিঁড়ে খাচ্ছিলাম। তখন তিনি বললেনঃ হাড়টি তুলে মুখে নাও এবং দাঁত দিয়ে কামড়ে খাও, কারণ তা অধিক উপকারী ও সুস্বাদু। ইমাম আবু দাঊদ (রহঃ) বলেন, উসমান (রহঃ) সাফওয়ান (রাঃ) হতে কিছু শুনেননি। এ বর্ণনাটি মুরসাল।
দুর্বল: যঈফাহ (২১৯৩)।[৩৭৭৯] বায়হাক্বী। আবূ দাঊদ বলেন: ‘উসমান হাদীসটি সাফওয়ান থেকে শুনেননি। সুতরাং হাদীসটি মুরসাল।