খাদ্যদ্রব্য

২৮/১২. অধ্যায়ঃ

আহারের পূর্বে হাত ধোয়া

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا قَيْسٌ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ زَاذَانَ، عَنْ سَلْمَانَ، قَالَ قَرَأْتُ فِي التَّوْرَاةِ أَنَّ بَرَكَةَ الطَّعَامِ الْوُضُوءُ قَبْلَهُ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ بَرَكَةُ الطَّعَامِ الْوُضُوءُ قَبْلَهُ وَالْوُضُوءُ بَعْدَهُ ‏"‏ ‏.‏ وَكَانَ سُفْيَانُ يَكْرَهُ الْوُضُوءَ قَبْلَ الطَّعَامِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ ضَعِيفٌ ‏.‏

বর্ণনাকারী সালমান (রাঃ)

আমি তাওরাতে পড়েছি: “খাবার শুরুর আগে ওজু করার মধ্যেই খাবারের বরকত নিহিত।” আমি এ কথা নবী (ﷺ)-এর নিকট বর্ণনা করলে তিনি বলেন, “খাদ্য গ্রহণের আগে ও পরে ওজু করার (হাত ধোয়ার) মধ্যে খাদ্যের বরকত নিহিত।” সুফিয়ান (রহঃ) খাওয়ার পূর্বে ওজু করা পছন্দ করতেন না। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, হাদিসটি দুর্বল।

দুর্বল: যঈফাহ (১৬৮) ,মিশকাত (৪২০৮)।[৩৭৬১] তিরমিযী, হাকিম, আহমাদ। ইমাম তিরমিযী বলেনঃ আমি এটি ক্বাইসের হাদীস ব্যতীত অবহিত নই। ইমাম হাকিম বলেনঃ ‘এতে ক্বাইস একক হয়ে গেছেন।’ শেষ বয়সে তার স্মরণশক্তি পরিবর্তন হয়ে গিয়েছিল। ফলে তার ছেলে তার হাদীসে এমন কিছু ঢুকিয়ে দিয়ে হাদীস বর্ণনা করতো যা হাদীসে ছিল না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18