পানীয় দ্রব্য প্রসঙ্গে
২৭/৮. অধ্যায়ঃ
দুই বস্তুর সংমিশ্রণ
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ ثَابِتِ بْنِ عُمَارَةَ، حَدَّثَتْنِي رَيْطَةُ، عَنْ كَبْشَةَ بِنْتِ أَبِي مَرْيَمَ، قَالَتْ سَأَلْتُ أُمَّ سَلَمَةَ مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَنْهَى عَنْهُ قَالَتْ كَانَ يَنْهَانَا أَنْ نَعْجُمَ النَّوَى طَبْخًا أَوْ نَخْلِطَ الزَّبِيبَ وَالتَّمْرَ .
বর্ণনাকারী কাবশাহ বিনতু আবূ মারইয়াম (রহঃ)
তিনি বললেন, আমি উম্মু সালামা (রাঃ)-কে প্রশ্ন করলাম, নবী (ﷺ) কোন বস্তু থেকে নিষেধ করেছেন? তিনি বললেন, তিনি আমাদের খেজুরের আঁটি রান্না করতে নিষেধ করেছেন এবং কিশমিশ ও খেজুর একত্রে মিশ্রিত করে নাবীয তৈরি করতে নিষেধ করেছেন।
[৩৭০৬] আহমাদ, বায়হাক্বী । সানাদের সাবিত ইবনু ‘উমারাহ সম্পর্কে হাফিয বলেনঃ সত্যবাদী, তবে হাদীস বর্ণনায় শিথিল । এবং সানাদের রাইতাহ সম্পর্কে হাফযঃ আমি তাকে চিনি না । এছাড়া সানাদের কাবশাহ বিন্তু আবূ মারইয়ামের অবস্থাও অনুরূপ ।