বিচার ব্যবস্থা
২৫/২২. অধ্যায়ঃ
একই বস্তুর দুইজন দাবিদার, অথচ কারোই প্রমাণ নেই
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، بِإِسْنَادِ ابْنِ مِنْهَالٍ مِثْلَهُ قَالَ فِي دَابَّةٍ وَلَيْسَ لَهُمَا بَيِّنَةٌ فَأَمَرَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَسْتَهِمَا عَلَى الْيَمِينِ .
বর্ণনাকারী সাঈদ ইবনু আবূ আরূবাহ (রহঃ) হতে ইবনু মিনহালের সূত্র
অনুরূপ হাদীস বর্ণিত। বিবাদটি ছিল একটি পশুকে কেন্দ্র করে। বাদী-বিবাদী উভয়েরই কোন সাক্ষী ছিল না। রাসূলুল্লাহ (ﷺ) শপথ কে করবে তা লটারির মাধ্যমে নির্ধারণের আদেশ দিলেন।