পবিত্রতা অর্জন

১/১৩২. অধ্যায়ঃ

কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাকে গোসল করার নির্দেশ দেয়া

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الأَغَرُّ، عَنْ خَلِيفَةَ بْنِ حُصَيْنٍ، عَنْ جَدِّهِ، قَيْسِ بْنِ عَاصِمٍ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أُرِيدُ الإِسْلاَمَ فَأَمَرَنِي أَنْ أَغْتَسِلَ بِمَاءٍ وَسِدْرٍ ‏.‏

বর্ণনাকারী ক্বাসিম ইবনু ‘আসিম (রাঃ)

আমি নবী (ﷺ)-এর নিকট ইসলাম গ্রহণের উদ্দেশ্যে এলে নবী (ﷺ) আমাকে বরই পাতা মেশানো পানি দিয়ে গোসল করার নির্দেশ দিলেন।

হাদীস থেকে শিক্ষাঃ কাফির ব্যক্তি ইসলাম গ্রহণের সময় গোসল করবে। অবশ্য তার গোসল করাটা ওয়াজিব না মুস্তাহাব এ ব্যাপারে ‘আলিমগণ মতভেদ করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18