ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়)

২৪/৪৯. অধ্যায়ঃ

যদি কোন ব্যক্তি নিজ সন্তানদের মধ্যে কাউকে বেশি দেয়

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَتِ امْرَأَةُ بَشِيرٍ انْحَلِ ابْنِي غُلاَمَكَ وَأَشْهِدْ لِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ ابْنَةَ فُلاَنٍ سَأَلَتْنِي أَنْ أَنْحَلَ ابْنَهَا غُلاَمًا وَقَالَتْ لِي أَشْهِدْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَقَالَ ‏"‏ لَهُ إِخْوَةٌ ‏"‏ ‏.‏ فَقَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ فَكُلَّهُمْ أَعْطَيْتَ مِثْلَ مَا أَعْطَيْتَهُ ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ فَلَيْسَ يَصْلُحُ هَذَا وَإِنِّي لاَ أَشْهَدُ إِلاَّ عَلَى حَقٍّ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী জাবির (রাঃ)

একদা বশীর (রাঃ) এর স্ত্রী তাকে বলেন, আপনার গোলামটি আমার ছেলেকে দিয়ে দিন এবং এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ)-কে সাক্ষী রাখুন। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কাছে এসে বললেন, অমুকের কন্যা (আমার স্ত্রী) আপনার কাছে আবেদন করেছে, আমি যেন তার ছেলেকে আমার গোলামটি দান করি। সে আমাকে এটাও বলেছে যে, এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-কে সাক্ষী রাখুন। নবী (ﷺ) বললেনঃ তার আরো ভাই আছে কি? বশীর বললেন, হ্যাঁ। তিনি বললেনঃ তাকে যেরূপ দান করেছ অন্যদেরও কি সেরূপ দিয়েছ? তিনি বললেন, না। তিনি বললেনঃ এটা যথাযথ নয়। আমি সত্য ব্যতীত অন্য কিছুর সাক্ষী হই না।

সহীহঃ ইরওয়া (৬/৪২)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18