ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়)
২৪/৩৭. অধ্যায়ঃ
কৃতদাস ক্রয় করে কাজে নিয়োগের পর তার মধ্যে ত্রুটি পাওয়া গেলে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْوَانَ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ خَالِدٍ الزَّنْجِيُّ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَجُلاً، ابْتَاعَ غُلاَمًا فَأَقَامَ عِنْدَهُ مَا شَاءَ اللَّهُ أَنْ يُقِيمَ ثُمَّ وَجَدَ بِهِ عَيْبًا فَخَاصَمَهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَرَدَّهُ عَلَيْهِ فَقَالَ الرَّجُلُ يَا رَسُولَ اللَّهِ قَدِ اسْتَغَلَّ غُلاَمِي . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْخَرَاجُ بِالضَّمَانِ " . قَالَ أَبُو دَاوُدَ هَذَا إِسْنَادٌ لَيْسَ بِذَاكَ .
বর্ণনাকারী আয়িশাহ (রাঃ)
এক ব্যক্তি একটি গোলাম কিনল। আল্লাহ যতদিন চাইলেন গোলামটি তার কাছেই থাকল। অতঃপর সে তার মধ্যে দোষ দেখতে পেল। তখন লোকটি বিক্রেতার বিরুদ্ধে নবী (ﷺ) কাছে অভিযোগ পেশ করলো। তিনি গোলামটি বিক্রেতাকে ফেরত দিলেন। বিক্রেতা বললো, হে আল্লাহর রাসূল! আমার গোলাম এতো দিনে যা উপার্জন করেছে (তার কি হবে)? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ মুনাফা ঝুঁকির সাথে সম্পৃক্ত। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, এই হাদিসের সানাদ তেমন নির্ভরযোগ্য নয়।
হাসানঃ এর পূর্বেরটি দ্বারা।