শপথ ও মানত
২২/২৫. অধ্যায়ঃ
কেউ কাজা সওম রেখে মারা গেলে তার উত্তরাধিকারীরা তা আদায় করবে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، : أَنَّ امْرَأَةً، رَكِبَتِ الْبَحْرَ فَنَذَرَتْ إِنْ نَجَّاهَا اللَّهُ أَنْ تَصُومَ شَهْرًا، فَنَجَّاهَا اللَّهُ فَلَمْ تَصُمْ حَتَّى مَاتَتْ، فَجَاءَتِ ابْنَتُهَا أَوْ أُخْتُهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَهَا أَنْ تَصُومَ عَنْهَا .
বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)
এক মহিলা সমুদ্র ভ্রমণে গিয়ে মানত করলো, আল্লাহ যদি তাকে নিরাপদে ফেরার সুযোগ দেন, তবে সে এক মাস সাওম (রোজা) পালন করবে। অতঃপর আল্লাহ তাকে সমুদ্রের বিপদ থেকে মুক্তি দিলেন। কিন্তু সাওম পালনের পূর্বেই সে মারা গেল। তার মেয়ে অথবা বোন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসলে তিনি তাকে মৃতের পক্ষ হতে সাওম পালনের নির্দেশ দিলেন।
সহীহঃ নাসায়ী (৩৮১৬)।