শপথ ও মানত

২২/২৪. অধ্যায়ঃ

মৃতের পক্ষ হতে মানত পূর্ণ করা

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، قَالَ أَخْبَرَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، ‏:‏ أَنَّ رَجُلاً، قَامَ يَوْمَ الْفَتْحِ فَقَالَ ‏:‏ يَا رَسُولَ اللَّهِ إِنِّي نَذَرْتُ لِلَّهِ إِنْ فَتَحَ اللَّهُ عَلَيْكَ مَكَّةَ أَنْ أُصَلِّيَ فِي بَيْتِ الْمَقْدِسِ رَكْعَتَيْنِ ‏.‏ قَالَ ‏:‏ ‏"‏ صَلِّ هَا هُنَا ‏"‏ ثُمَّ أَعَادَ عَلَيْهِ فَقَالَ ‏:‏ ‏"‏ صَلِّ هَا هُنَا ‏"‏ ثُمَّ أَعَادَ عَلَيْهِ فَقَالَ ‏:‏ ‏"‏ شَأْنَكَ إِذًا ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ ‏:‏ رُوِيَ نَحْوُهُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏

বর্ণনাকারী জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)

এক ব্যক্তি (মক্কা) বিজয়ের দিন দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আল্লাহ আপনাকে মক্কা বিজয়ের গৌরব দান করলে আমি আল্লাহর জন্য বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত সালাতের মানত করেছিলাম। তিনি বললেনঃ ওই সালাত এখানেই আদায় করো। সে পুনরায় একই কথা বললে তিনি বললেনঃ এখানে (মসজিদুল হারামে) পড়ে নাও। সে পুনরায় একই কথা বললে তিনি বললেনঃ এ ব্যাপারে তোমার স্বাধীনতা রয়েছে। আবূ দাউদ (রহঃ) বলেন, ‘আবদুর রহমান ইবন আওফ (রাঃ) হতে নবী (ﷺ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণিত আছে।

সহীহঃ ইরওয়া (২৫৯৭)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18