শপথ ও মানত
২২/২৩. অধ্যায়ঃ
যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে সালাত আদায়ের মানত করেছে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ : بَيْنَمَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ إِذَا هُوَ بِرَجُلٍ قَائِمٍ فِي الشَّمْسِ فَسَأَلَ عَنْهُ قَالُوا : هَذَا أَبُو إِسْرَائِيلَ نَذَرَ أَنْ يَقُومَ وَلاَ يَقْعُدَ، وَلاَ يَسْتَظِلَّ وَلاَ يَتَكَلَّمَ وَيَصُومَ . قَالَ : " مُرُوهُ فَلْيَتَكَلَّمْ وَلْيَسْتَظِلَّ وَلْيَقْعُدْ، وَلْيُتِمَّ صَوْمَهُ " .
বর্ণনাকারী ইবনু আব্বাস(রাঃ)
একদা নবী (ﷺ) খুতবা দিচ্ছিলেন। তখন তিনি দেখলেন, একটি লোক রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। তিনি লোকটির ব্যাপারে জিজ্ঞেস করলে লোকেরা বলল, সে আবু ইসরাইল। সে মানত করেছে যে, সে দাঁড়িয়ে থাকবে, বসবে না, ছায়া নেবে না, কথা বলবে না এবং সাওম পালন করবে। তখন তিনি বললেনঃ তাকে আদেশ করো, সে যেন কথা বলে, ছায়া নেয়, বসে এবং সাওম পূর্ণ করে।
সহীহঃ ইরওয়া (৮/২১৮)।