শপথ ও মানত

২২/২৩. অধ্যায়ঃ

যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে সালাত আদায়ের মানত করেছে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، ‏:‏ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا بَلَغَهُ أَنَّ أُخْتَ عُقْبَةَ بْنِ عَامِرٍ نَذَرَتْ أَنْ تَحُجَّ مَاشِيَةً قَالَ ‏:‏ ‏ "‏ إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنْ نَذْرِهَا، مُرْهَا فَلْتَرْكَبْ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ ‏:‏ رَوَاهُ سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ نَحْوَهُ وَخَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ ‏.‏

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস(রাঃ)

নবী (ﷺ) যখন জানতে পারলেন, উকবা ইবনু আমির (রাঃ) বোন পদব্রজে হজ্জ করার মানত করেছেন, তখন তিনি বললেনঃ নিশ্চয়ই আল্লাহ তার এরূপ মানতের মুখাপেক্ষী নন। তাকে যানবাহনে চড়ে হজ্জে আসার নির্দেশ দাও। আবূ দাউদ (রহঃ) বলেন, সাঈদ ইবনু আবূ আরুবা (রহঃ) ও অনুরূপ বর্ণনা করেছেন। খালিদ (রহঃ) ইকরিমা হতে নবী (ﷺ) সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18