শপথ ও মানত

২২/১৯. অধ্যায়ঃ

কসমের পর ইন শা আল্লাহ বলা

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ الْحَجَّاجِ الصَّوَّافِ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ هِلاَلِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِيِّ، قَالَ قُلْتُ ‏:‏ يَا رَسُولَ اللَّهِ جَارِيَةٌ لِي صَكَكْتُهَا صَكَّةً ‏.‏ فَعَظَّمَ ذَلِكَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ أَفَلاَ أُعْتِقُهَا قَالَ ‏:‏ ‏"‏ ائْتِنِي بِهَا ‏"‏ ‏.‏ قَالَ ‏:‏ فَجِئْتُ بِهَا قَالَ ‏:‏ ‏"‏ أَيْنَ اللَّهُ ‏"‏ ‏.‏ قَالَتْ ‏:‏ فِي السَّمَاءِ ‏.‏ قَالَ ‏:‏ ‏"‏ مَنْ أَنَا ‏"‏ ‏.‏ قَالَتْ ‏:‏ أَنْتَ رَسُولُ اللَّهِ ‏.‏ قَالَ ‏:‏ ‏"‏ أَعْتِقْهَا فَإِنَّهَا مُؤْمِنَةٌ ‏"‏

বর্ণনাকারী মু’আবিয়াহ ইবনুল হাকাম আস-সুলামী (রাঃ)

একদা আমি বলি, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার একটি বাদী আছে। আমি তাকে জোরে থাপ্পর মেরেছি। রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এটা কষ্টদায়ক মনে হল। আমি বললাম, তাকে আজাদ করে দেই? তিনি বললেনঃ তাকে আমার কাছে নিয়ে আসো। বর্ণনাকারী বলেন, আমি তাকে নিয়ে এলে তিনি তাকে জিজ্ঞেস করলেন : “আল্লাহ কোথায়?” সে বললো, “আসমানের উপরে।” তিনি আবার জিজ্ঞেস করলেন : “আমি কে?” সে বললো, “আপনি আল্লাহর রাসূল (ﷺ)।” তিনি আমাকে বললেনঃ “তাকে আজাদ করে দাও, কারণ সে মুমিন।”

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18