শপথ ও মানত
২২/১৭. অধ্যায়ঃ
কসমের কাফফারা কত সা’
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ : " إِنِّي وَاللَّهِ إِنْ شَاءَ اللَّهُ لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا إِلاَّ كَفَّرْتُ عَنْ يَمِينِي، وَأَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ " . أَوْ قَالَ : " إِلاَّ أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ وَكَفَّرْتُ يَمِينِي " .
বর্ণনাকারী আবূ বুরদাহ (রহঃ) হতে তার পিতার
নবী (ﷺ) বলেনঃ আল্লাহর শপথ! আমি কোন কাজের শপথ করার পর তার বিপরীত দিকে কল্যাণ দেখতে পেলে ইন শা আল্লাহ আমি শপথ ভঙ্গ করে কাফফারা প্রদান করব এবং অধিকতর কল্যাণকর কাজটি করব। অথবা তিনি বলেছেন, আমি অধিকতর কল্যাণকর কাজটি করব এবং আমার শপথ ভঙ্গের কাফফারা আদায় করব।
সহীহ : ইবনু মাজাহ (২১০৭)।