জানাযা

২১/৫৭. অধ্যায়ঃ

জানাজার সালাতে ইমাম কোথায় দাঁড়াবেন

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى امْرَأَةٍ مَاتَتْ فِي نِفَاسِهَا فَقَامَ عَلَيْهَا لِلصَّلاَةِ وَسَطَهَا ‏.‏

বর্ণনাকারী সামুরাহ ইবনু জুনদুব (রাঃ)

আমি নবী (ﷺ)-এর পিছনে এক মহিলার জানাজা পড়েছি। তিনি নিফাসগ্রস্ত অবস্থায় মারা যান। তিনি (ﷺ) জানাজায় তার দেহের মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন।

সহীহ : আহকাম (১১০)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18