জানাযা

২১/৫৬. অধ্যায়ঃ

পুরুষ ও নারীর লাশ একত্রে উপস্থিত হলে কার লাশ আগে থাকবে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدِ بْنِ مَوْهَبٍ الرَّمْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ يَحْيَى بْنِ صُبَيْحٍ، حَدَّثَنِي عَمَّارٌ، مَوْلَى الْحَارِثِ بْنِ نَوْفَلٍ أَنَّهُ شَهِدَ جَنَازَةَ أُمِّ كُلْثُومٍ وَابْنِهَا فَجُعِلَ الْغُلاَمُ مِمَّا يَلِي الإِمَامَ فَأَنْكَرْتُ ذَلِكَ وَفِي الْقَوْمِ ابْنُ عَبَّاسٍ وَأَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ وَأَبُو قَتَادَةَ وَأَبُو هُرَيْرَةَ فَقَالُوا هَذِهِ السُّنَّةُ ‏.‏

বর্ণনাকারী আল-হারিস ইবনু নাওফালের মুক্তদাস ‘আম্মার (রহঃ)

তিনি উম্মু কুলসুম (রাঃ) ও তার পুত্রের জানাজায় উপস্থিত ছিলেন। গোলামকে ইমামের নিকটে রাখা হলে আমি প্রতিবাদ করলাম। উপস্থিত লোকদের মধ্যে ইবনু আব্বাস, আবু সাঈদ আল-খুদরি, আবু কাতাদাহ ও আবু হুরাইরা (রাঃ)-ও ছিলেন। তারা বললেন, এটিই সুন্নাত।

সহীহ: আহকাম (১০৪)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18