জানাযা

২১/৫০. অধ্যায়ঃ

জানাজা দ্রুত বহন করা সম্পর্কে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ فِي جَنَازَةِ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ وَكُنَّا نَمْشِي مَشْيًا خَفِيفًا فَلَحِقَنَا أَبُو بَكْرَةَ فَرَفَعَ سَوْطَهُ فَقَالَ لَقَدْ رَأَيْتُنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَرْمُلُ رَمَلاً ‏.‏

বর্ণনাকারী উয়াইনাহ ইবনু 'আবদুর রহমান (রহঃ) হতে তার পিতার সূত্র

তিনি (পিতা) উসমান ইবনু আবু আল-আস (রাঃ) লাশের সঙ্গে ছিলেন। আমরা ধীরে ধীরে হাঁটছিলাম। এমন সময় আবু বকরা (রাঃ) আমাদের সাথে মিলিত হলেন। তিনি তার চাবুক উঠিয়ে বললেন, তোমরা তো দেখেছো যে, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে (লাশ নিয়ে) দ্রুত চলেছি।

সহীহ। কিন্তু 'উসমান ইবনু আবুল 'আস কথাটি শায। মাহফূয হলো 'আবদুর রহমান ইবনু সামুরাহ। যেমন পরের হাদীসে আসছে। নাসায়ী (১৯১২, ১৯৭৩)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18