জানাযা

২১/৩৫. অধ্যায়ঃ

দামী কাফন ব্যবহার অপছন্দনীয়

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ خَبَّابٍ، قَالَ إِنَّ مُصْعَبَ بْنَ عُمَيْرٍ قُتِلَ يَوْمَ أُحُدٍ وَلَمْ يَكُنْ لَهُ إِلاَّ نَمِرَةٌ كُنَّا إِذَا غَطَّيْنَا بِهَا رَأْسَهُ خَرَجَ رِجْلاَهُ وَإِذَا غَطَّيْنَا رِجْلَيْهِ خَرَجَ رَأْسُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ غَطُّوا بِهَا رَأْسَهُ وَاجْعَلُوا عَلَى رِجْلَيْهِ شَيْئًا مِنَ الإِذْخِرِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ ওয়াইল (রহঃ) হতে খাব্বাব (রাঃ) এর সূত্র

মুসআব ইবনু উমাইর (রাঃ) উহুদ যুদ্ধে শহীদ হন। তার কাফনের জন্য একটি কম্বল ছাড়া কিছুই ছিল না। আমরা তা দিয়ে তার মাথা ঢাকলে তার দুই পা উন্মুক্ত হয়ে যেত আবার তার দুই পা ঢাকলে তার মাথা উন্মুক্ত হয়ে যেত। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এ কম্বল দিয়ে তার মাথা ঢেকে দাও এবং তার দুই পায়ের উপর ইযখির ঘাস বিছিয়ে দাও।

সহীহঃ তিরমিযী (৪১২৫)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18